খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাজগঞ্জ, ২১ নভেম্বর: রাজগঞ্জ ব্লকের শিকারপুর দেবী চৌধরাণী মন্দিরে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যেগে। শিকারপুর চা বাগানের শ্রমিক ও দুস্থদেরকে কম্বল ও মশারী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বেলাকোবা পুলিশ ফাঁড়ি। উত্ত অনুষ্ঠানে রাজগঞ্জ বিধায়ক খগেস্বর রায় জানান এর আগে অনেক সরকার এসেছে - গেছে। তবে এরকম সরকার ও পুলিশের এই ধরনের সুন্দর পরিকল্পনা আগে দেখা যায় নী। এদিকে রাজগঞ্জ আই সি পঙ্কজ সরকার বলেন, পুলিশ আর সাধারন মানুষ আমরা একই আমাদের কাজ শুধু ক্রাইম ও চোর ধরা নয়, আমরাও সাধারণ মানুষের মাঝে সুখ দুঃখকে মিলিয়ে নিয়ে থাকি! এই ধরনের বিতরণী অনুষ্ঠান ভবিষ্যতে আরও আয়োজন করার পরিকল্পনা আছে বলে জানান তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন, বেলাকোবা ও.সি. বুদ্ধদেব ঘোষ, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা দাস রায়, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা রায়়, প্রমূখ।