জমি নিয়ে সংঘর্ষে মৃত্যু ও অগ্নিসংযোগ উত্তপ্ত জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি

Friday, November 19, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
জমি বিবাদকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত জলপাইগুড়ির গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শুবচনি পাড়া। ঘটনায় মজিমুদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জখম বেশ কয়েকজন। ঘটনাকে ঘিরে একপক্ষের পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ঘটনার সূত্রপাত। অভিযোগ, মজিমুদ্দিনের ২৭ বিঘা জমি দখল করে দীর্ঘদিন ধরে চাষাবাদ করছিলেন এলাকার বাসিন্দা শরিফুল আলম, শফিউল হক, জাভেদ আলি, আয়ূব আলি এবং আজিজুল হক। এই জমিকে কেন্দ্র করেই যত গণ্ডগোল। গতকাল দুপুরে এই জমি নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। তা চরমে পৌঁছোয়।

সংঘর্ষে গুরুতর জখম হন মজিমুদ্দিন সহ বেশ কয়েকজন। জখমদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। মজিমুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। শুক্রবার সকালে মৃত্যু হয় মজিমুদ্দিনের। মৃত্যুর খবর এলাকায় পৌঁছোতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তেজনা রয়েছে এলাকায়।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator