মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের ! বেলাকোবা বাগডোগরা এলাকার ঘটনা।

Saturday, November 06, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

আপডেটেড, বেলাকোবা, ০৬ নভেম্বর ২০২১ : আমবাড়ি হইতে বেলাকোবা যাওয়ার রুডে বাগডোগরা মোর সংলগ্ন এলাকায় বিকেল সাড়ে তিনটা একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি বাইক এর সঙ্গে স্কুটির মুখোমুখি দুর্ঘটনা ঘটে, এই পথ দুর্ঘটনার ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ যুবকের। দূর্ঘটনার কিছুক্ষন বাদেই খবর আসে অন্য একজনকে মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে স্থানীয় দুই যুবক। দুই আহত যুবককে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী হসপিটালে পাঠানো হয়। মৃত ২ যুবক ঘুঘুমারি এলাকার বাসিন্দা । ঘটনার কিছুক্ষণ এর মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বাগডোগরা (আমবাড়ি) এলাকায়। কিছুক্ষণের মধ্যেই মৃত ব্যাক্তির লাশ ও অ্যাকসিডেন্ট হওয়া গাড়ি গুলিকে উদ্ধার করে নিয়ে যায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator