খবরটি শুনুন
অডিও সংস্করণ
শিলিগুড়ি, ১৪ নভেম্বর: এদিন DYFI ডাবগ্রাম দক্ষিণ লোকাল কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি ইস্টান বাইপাস রোড আশিঘর মোর পেট্রোল পাম্পের সামনে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রাতাহার করার দাবিতে বিক্ষোভ দেখায়। লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল জানান দিন প্রতিদিন যে ভাবে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে তাতে করে সাধারণ মানুষ অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে অবিলম্বে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে আর তা না হলে আমরা আগামী দিনেও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবো। এই বিক্ষোভ কর্মসুচিতে উপস্থিত ছিলেন DYFI ডাবগ্রাম লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল সহ যুব নেতা শঙ্কর সাহা , বাসুদেব মন্ডল শাশ্বতী সাহা , মনোরঞ্জন সরকার ও অন্যান্য লোকাল কমিটির সদস্য।