Lunar Eclipse: কিছুক্ষন বাদেই শুরু হচ্ছে বছরের শেষ চন্দ্রগ্রহণ, কোথা থেকে দেখা যাবে? কখন শুরু হবে? বিস্তারিত

Friday, November 19, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
শুক্রবার (১৯ নভেম্বর) হতে চলেছে বছরের দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ। দেবীপ্রসাদ দুয়ারি জানান, বেলা ১২ টা ৪৮ মিনিট থেকে আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে। শেষ হবে বিকেল ৪ টে ১৭ মিনিটে। গ্রহণ চলবে তিন ঘণ্টা ২৮ মিনিট ২৪ সেকেন্ড। ভারতের খুব কম এলাকার মানুষই গ্রহণ দেখতে পারবেন। পিটিআইকে এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিকের অধিকর্তা জানিয়েছেন, অসম এবং অরুণাচল প্রদেশের কয়েকটি এলাকা থেকে গ্রহণ দেখা যাবে। তবে খুব বেশিক্ষণ দেখা যাবে না গ্রহণ। চাঁদ ওঠার পর একেবারে পূর্ব দিকে আকাশে গ্রহণ দেখা যাবে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং উত্তর-পূর্ব ভারতের একাংশ থেকে সেই চন্দ্রগ্রহণ দেখা যাবে। 

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator