৮ দফা দাবি নিয়ে বি. ডি.ও' র কাছে ভারতীয় কৃষাণ মোর্চার ডেপুটিশন!

Friday, December 24, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

রাজগঞ্জ ব্লকের বিজেপি কৃষাণ মোর্চার তরফে রাজগঞ্জ বিডিও অফিসে বি. ডি. ও'কে ডেপুটেশন প্রদান করেন। কৃষি বাঁচাও কৃষক বাঁচা স্লোগান নিয়ে রাজগঞ্জ বিডিও অফিসে এসে বিডিওর কাছে ৮ দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করেন! বিজেপী ফুলবাড়ি  ডাবগ্রামের বিধায়িকা শিখা চ্যাটার্জী জানান, "পশ্চিমবঙ্গে গণতন্ত্রের গলা টিপে হত্যা করা হচ্ছে", কৃষকরা দুর্দশায় আছেন, সঠিক দাম না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী পেট্রোলের দাম বাড়ুক, তেলের দাম বাড়ুক তাতে কিছুই যায় আসে না! তবে মদের দাম কমাতে হবে। এছাড়াও রাজগঞ্জ ব্লকের সমস্ত রাসায়নিক দোকানের সঠিক লাইসেন্স রয়েছে কিনা তা বিডিওর কাছে সঠিক তদন্ত করার দাবি জানিয়েছেন রাজগঞ্জ বিজেপি কিষান মোর্চা। বিদ্যুতের দাম কমাতে হবে সহ মোট আটটি দফা নিয়ে বিডিওর কাছে ডেপুটেশন প্রদান করেন। উপস্তিত ছিলেন ফুলবাড়ি ডাবগ্রামের বিধায়িকা শিখা চ্যাটার্জী, জেলা বিজেপি সহ-সভাপতি দিলীপ চৌধুরী। জলপাইগুড়ি বিজেপি কিষান মোর্চার সভাপতি নুকুল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator