জমির ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিল দুস্কৃতী, ঘটনায় চাঞ্চল‍্য

Wednesday, December 01, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
জমির ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিল দুস্কৃতী, ঘটনায় চাঞ্চল‍্য দক্ষিণ সিঙ্গিজানি এলাকায় এক ব্যাক্তির ২৫ কাঠা জমির ধান জড়ো করে ধানের গাদায় আগুন ধরিয়ে দিলেন দুষ্কৃতীরা,ঘটনায় চাঞ্চল্য। বুধবার ভোরবেলা দিনহাটা 1 নম্বর ব্লকের ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ সিঙ্গিজানির বাসিন্দা মনোরঞ্জন অধিকারী ধানের গাদায় আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা।

ওই ব্যক্তি জানিয়েছেন তিনি 25 কাঠা জমি অর্থাৎ সোয়া বিঘা জমির ধান কেটে গাদা করে রেখেছিলেন। আজ ভোরবেলা কুয়াশা থাকায় সেই সুযোগে দুষ্কৃতীরা ধানের গাদায় আগুন লাগিয়ে দেয় এর ফলে পুরো ধানের গাদা পুড়ে ছাই হয়ে যায়। বাড়ি থেকে আগুনের ছটা বুঝতে পেরে তৎক্ষণাৎ জমিতে পৌঁছান ওই ব্যক্তি এবং পাড়া-প্রতিবেশীরা সেখানে পৌঁছালে বাড়ির হোন্ডা মেশিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরো ধানের পুড়ে ছাই হয়ে যায়।  এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। কে বা কারা এই কাজের সাথে যুক্ত তা এখনো জানা যায়নি। 

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator