বেলাকোবা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা পরীক্ষা পেছানো এবং অন্যন্যা দাবি নিয়ে বসলেন পথে

Friday, December 10, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
পরীক্ষা পেছানো এবং অন্যন্যা দাবি নিয়ে পথ অবরোধ করলেন বেলাকোবা উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রীরা। ঘটনা স্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা জানায় আমাদের দাবি, লকডাউন চলা কালীন ঠিক মতো আমাদের পড়াশুনা হয়নি।

আর এর মধ্যেই খুলে গেছে স্কুল। আমাদের ঠিক মতো সাজেশন দেওয়া হলেও সাজেশন এর উত্তর দেওয়া হয় নী, আর এর মধ্যেই আমাদের পরীক্ষা ১৬/১২/২০২১ থেকে শুরু হচ্ছে। আমাদের দাবি আমাদের সাজেশন এর উত্তর চাই, এবং পরীক্ষা পিছিয়েছে নেওয়া হোক যেনো আমরা একটু পড়তে পারি। 


এদিকে ক্লাস দশম শ্রেণীর ছাত্রীরাও একই দাবি করেন। "বেলাকোবা বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের" প্রধান শিক্ষিকা জানান পরীক্ষার সিডিউল সরকারের থেকে বানানো এতে পরিবর্তন আনতে পারবো না তবে ছাত্রী দের কথা ভেবে আমরা ১৬ ডিসেম্বর এর পরীক্ষা ১৬ ডিসেম্বর শুরু না করে ২২ এ ডিসেম্বর শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।


তবে ক্লাস দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা তাদের সাজেনন এর উত্তর দেওয়ার দাবি নিয়ে পথ অবরোধ চালিয়ে যান। এবং এই আন্দোলন চলা কালীন স্কুলের প্রধান শিক্ষিকা জানান সমস্থ স্কুলের মতোই আমাদের স্কুলেও ছাত্রীদের জন্য স্কুলে মোবাইল আনা বারণ আছে, এবং কোনো ছাত্রীর কাছে যদি স্কুলে মোবাইল ব্যাবহার করতে দেখা যায় তার উদ্যেশে করা পদক্ষেপ নেওয়া হবে। 

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator