ফের পথ দূর্ঘটনা আমবাড়ি থেকে বেলাকোবা যাওয়ার সড়কে

Wednesday, December 15, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

ফের পথ দূর্ঘটনা, বুধবার সন্ধ্যা ৫:৩০ নাগাদ বটতলা আমবাড়ি রাস্তায় পানিকাউরি অঞ্চলের দলুয়া এলাকায় এই ঘটনা ঘটে। এক ব্যাক্তি মোটরসাইকেলে করে কোনো কাজের সুত্রে বেলাকোবা থেকে আমবাড়ি যাচ্ছিলেন, তাতেই মোটরসাইকেলটি একটি রাস্তার পাশের গাছের সাথে সংঘর্ষের মুখোমুখি হয়। দ্রুতগতিতে চালানোর কারণে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে বলে স্থানীয়দের বক্তব্য। ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে আহত ব্যক্তির অবস্থা বেশি একটা ভালো নয়, তাকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর আহত ব্যক্তির বাড়ি শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ফটিঙ্গা লাইনে। তবে এদিকে ঘন্টাখানিক সময় যাওয়ার পর  এব্যাপারে বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে কিন্তু মৃত কিনা বলতে পারছি না l সেটা হাসপাতাল কতৃপক্ষ ঠিক বলতে পারবে l রাজগঞ্জ আইসি বঙ্গ সরকার জানিয়েছেন বাইক আরোহী ব্যক্তিটি মৃত বলে ঘোষণা করেছেন রাজগঞ্জগ্রামীণ হাসপাতাল কতৃপক্ষ l

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator