দিনহাটা কলেজের ছাত্রের ওপর আক্রমনের প্রতিবাদে এসএফআই কোচবিহার জেলা কমিটির ডাকে ধিক্কার মিছিল

Thursday, December 16, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

গতকাল দুপুরে দিনহাটা কলেজের ছাত্র শুভজিৎ দাস তথা এসএফআই দিনহাটা কলেজ ইউনিট সম্পাদক ও কোচবিহার জেলা কমিটির সদস্য শুভজিৎ দাসের ওপর আক্রমনের প্রতিবাদে আজকে এসএফআই কোচবিহার জেলা কমিটির ডাকে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হল দিনহাটায়। এদিন প্রথমে দিনহাটা প্রমোদ দাসগুপ্ত ভবন থেকে মিছিল শুরু হয়ে দিনহাটা থানায় পৌঁছায়। তারপর সেখানে দিনহাটা থানার আই.সি সাহেবের সাথে দেখা করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে ডেপুটেশন দেয় এসএফআই কোচবিহার জেলা কমিটি। এরপর সেখান থেকে মিছিল গিয়ে দিনহাটা কলেজ গেটে এবং সেখানে গেট সভা অনুষ্ঠিত হয়। এসএফআই এর এক প্রতিনিধি দল গিয়ে দিনহাটা কলেজের অধ্যক্ষের সাথে দেখা করে দোষীদের শাস্তির দাবিতে ডেপুটেশন তুলে দেয়। জানা যায়, গতকাল দুপুরে কলেজ চলাকালীন একদল ছাত্র কলেজ ক্যাম্পাসেই তার ওপর অতর্কিতে হামলা চালায়। তাদের প্রত্যেকেই তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় সদস্য বলে জানা গেছে। ঘটনায় অভিযুক্তদের সাথে তৃণমূল জেলা সভাপতির ছবিও সামনে এসেছে। আহত ছাত্র বর্তমানে দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিনের কলেজের মূল ফটকে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এসএফআই কোচবিহার জেলা সম্পাদক প্রণয় কার্য্যি, সভাপতি কৌশিক ঘোষ, রাজ্য কমিটির সদস্য মেহবুব আলম,জেলা সহ সভাপতি টুটুল সরকার, দিনহাটা কলেজের ছাত্র – ছাত্রী সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক শুভ্রালোক দাস সহ অন্যান্যরা। DYFI,গনতান্ত্রিক মহিলা সমিতি ও শিক্ষক সমিতি শুভজিৎ দাসের দ্রুত আরোগ্যের পাশাপাশি এই ঘটনাকে তীব্র নিন্দা ও দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator