ফের বাঘের আতঙ্ক! বেলাকোবা অঞ্চলের সোয়াভিটা গ্রামে

Thursday, December 23, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বিভাস দাস ও অনুপম, বেলাকোবা : ভাল্লুক আতঙ্কের মধ্যেই ফের বাঘের আতঙ্কে দুপুর দুপুর চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির সদর ব্লকের বেলাকোবা অঞ্চলের সোয়াভিটা এলাকার একটি চা বাগানে। এই নিয়ে একমাস যেতে না যেতে ফের বাঘের আতঙ্কে কাবু গ্রামবাসিরা। 

বৃহস্পতিবার দুপুর ২ টা নাগাদ হঠাৎ চা বাগান থেকে একটি ছাগল জোরে জোরে চিল্লাতে থাকে, ঘটনাস্থলে কয়েকজন গ্রামবাসি ছুটে আসলে ছাগলটিকে আধমরা অবস্থায় দেখতে পায়। ঘটনার পর পরই গ্রামে ফের বাঘের আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে প্রায় দেড় ঘন্টা পর পৌছায় বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। তারা এসে শত খোজাখুজির চেষ্টা করলেও বাঘের বিন্দুমাত্র খুজে পায় নি। এদিকে বারবার বাঘের আতঙ্কের এই ঘটনায় ক্ষীপ্ত হয়ে বনদপ্তরের গাড়ি আটক করে রাখে গ্রামবাসিরা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator