আধার কার্ডের জন‍্য নাম নথিভুক্ত করতে এসে চরম বিশৃঙ্খলার ছবি ধরা পরল বেলাকোবা পোস্ট অফিসে

Monday, December 27, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বিভাস দাস, বেলাকোবা : আধার কার্ডের জন‍্য নাম নথিভুক্ত করতে এসে চরম বিশৃঙ্খলার ছবি ধরা পরল বেলাকোবা পোস্ট অফিসে। সোমবার বেলাকোবা পোস্ট অফিসে সকাল ১০ টা থেকেই শুরু হয় আধার কার্ড সংশোধনের নাম তোলা ঠিক সেই সময়ই শুরু হয় বিশৃঙ্খলা। নাম নথিভুক্ত করতেই লাইনে হুড়োহুড়ি। নেই মাক্স, উধাও সামাজিক দূরত্ব! বলা চলে শিকেয় উঠেছে করোনাবিধী। পরিস্থিতি সামলাতে কাজ ছেড়ে লাইন ঠিক করতে ছুটে আসে পোস্ট মাস্টার, ঘটনাস্থলে প্রায় ১১ টা নাগাদ পৌছায় বেলাকোবা ফাড়ির পুলিশ। ভিড় নিয়ন্ত্রণ করতে প্রথমে পুলিশকেও হিমশিম খেতে হয় পরে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পোস্ট অফিসের তরফ থেকে একটি নোটিশ টানিয়ে দেওয়া হয় সেখানে বলা হয় ২৭ তারিখ থেকে আধার কার্ডের জন‍্য নাম নথিভুক্ত করা হবে এরপরই বৃহস্পতিবার নাম নথিভুক্ত করতে সকাল ৭ টা থেকে আসতে থাকে মানুষ, বেলা বাড়ার সাথে সাথে মানুষের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে। অভিযোগ বেলা গড়িয়ে গেলেও লাইন একচুলও এগোচ্ছে না। অভিযোগ পাল্টা অভিযোগে উতপ্ত হয় পোস্ট অফিস চত্বর। এরপরই শুরু হয় চরম বিশৃঙ্খলা। লাইনের কোনো বালা নেই। যে যেমন ভাবে পারে নাম লেখাচ্ছে। ঘটনায় কাজ ছেড়ে ভীড় নিয়ন্ত্রণ করতে আসে পোস্ট মাস্টার, পাশাপাশি ঘটনাস্থলে পৌছায় বেলাকোবা ফাড়ির পুলিশ। পুলিশ এসে লোকদের বুঝিয়ে শুনিয়ে শান্ত করার চেষ্টা করে কিন্তু তাতেও কোনো লাভ হয় নি। 


সকাল থেকে এই টানা বিশৃঙ্খলার ছবি পৌছাল বিকেল ২ টা পযর্ন্ত। চরম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে কয়েকজন নাম নথিভুক্ত করে টুকুন নিতে পারলেও অনেকজন আবার পায় নি। আধার কার্ডের নাম নথিভুক্ত করতে আসা দিপিকা দেব সিংহ, টুলি মহন্ত অভিযোগ সকাল থেকে দাড়িয়ে আছি, লাইনে নেই কোনো শৃঙ্খলা। আবার বেশ কয়েকজন স্বজন পোষণের অভিযোগ করেছে সকাল ৭ টা থেকে নাম নেওয়া শুরু করেছে ১০ টার দিকে নাম নেওয়া বন্ধ এ কেমন! ফোনে যোগাযোগ করে নাম নিচ্ছে বলেও অভিযোগ। আবার কিরন সরকার, জয়া হাজরার মতো সাধারণ মানুষের অভিযোগ এই আধারের জন‍্য ছেলেমেয়েদের স্কুলে ভর্তি হচ্ছে না, এইভাবে যদি আধার কার্ড করতে এসে ঝামেলা হয় তাহলে কি করব আমরা! 

 এবিষয়ে বেলাকোবা পোস্ট অফিসের পোস্ট মাস্টার মনয় কর্মকার জানান একটা লিমিট অনুযায়ী আমাদের কাজ করতে হবে, আজকে যারা নাম নথিভুক্ত করতে পারে নি তারা কালকে করবে, তবে প্রত‍্যেকদিন ১২ টা করে হবে, সিরিয়াল অনুযায়ী।  দীর্ঘক্ষন পরে অব‍শ‍্য বিকেল ৩ টা নাগাদ বাকিদের নাম নথিভুক্ত করে পোস্ট মাস্টার।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator