পুলিশি অভিযানে ৩ নাবালিকা উদ্ধার,গ্রেফতার ১

Tuesday, December 07, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
গতকাল রাতে অভিযান চালিয়ে রাজগঞ্জ থানার পুলিশ অপহৃত ৩ নাবালিকাকে উদ্ধার সহ অপহরণ কান্ডের সঙ্গে যুক্ত একজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে এই অপহরণ কাণ্ডে অভিযুক্তের নাম রাহুল রায়। উল্লেখ্য কয়েক মাস আগে রাজগঞ্জ এবং তার পার্শ্ববর্তী এলাকার দুই নাবালিকা সহ তাদের এক নাবালিকা আত্মীয়া অপহৃত হয়েছে বলে রাজগঞ্জ থানায় অভিযোগ জানায় তাদের পরিবার। অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ এই ঘটনায় তদন্তে নামে। অবশেষে এদিন উদ্ধার হয়েছে অপহৃত ৩ নাবালিকা। অপহৃত ৩ নাবালিকার নাম অনুপ্রেরণা বর্মন (১৫), ডলি রায় এবং সুমিতা বর্মন। অনুপ্রেরণার বাড়ি রাজগঞ্জ থানার অন্তর্গত কুকুর্জন গ্রাম পঞ্চায়েতের ভক্তি পাড়ার ঝাড়ুভিটা এলাকায়। ডলি রায়ের বাড়ি রাজগঞ্জ থানার অন্তর্গত কুকুরজান গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মতোলপাড়ায়। অপর অপহৃতা সুমিতা বর্মন এর বাড়ি ওই এলাকার ডাঙ্গাপাড়ায়। এই অপহরণ কাণ্ডের সঙ্গে যুক্ত রাহুল রায় কে দিন জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator