বেলাকোবা হাইস্কুলে ছাত্র-ছাত্রীদের জন্য নিষিদ্ধ হলো মোবাইল

Saturday, December 04, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বিভাস দাস, বেলাকোবা : স্কুল চলাকালীন ক্লাসে ছাত্র-ছাত্রীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা। যদি কোন ছাত্রছাত্রীদের কাছে স্কুল চলাকালীন মোবাইল পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্কুল কর্তৃপক্ষ। কার্যত পড়ুয়াদের জন্য এমনই নির্দেশ জারি করেছে বেলাকোবা হাই স্কুল। 
করোনা আবহে দীর্ঘদিন পর স্কুল খুললেও স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার খুবই কম, ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে নেওয়া হচ্ছে নানা রকম কর্মসূচি কিন্তু কোনমতেই যেন ছাত্র-ছাত্রীদের থেকে মোবাইল আসক্তি কমছে না। বর্তমানে তারই প্রমাণ পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াগুলিতে। আর তার জেরেই চাপে পড়তে হয়েছে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ গুলিকে। গত মঙ্গলবার বেলাকোবা হাইস্কুলের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মোবাইলে ব্যবহারে নিষেধাজ্ঞা। স্কুল সূত্রের খবর অভিভাবক ও শিক্ষক মহলের সাথে আলোচনা করেই পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে স্কুল।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator