কেরলে সংক্রমণ বেড়েছে গত ২৪ ঘণ্টায়

Thursday, December 02, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
Picture Credits: Headtopics
Picture Credits: Headtopics

টেস্টের সংখ্যা বাড়ার কারণে কেরলে সংক্রমণ বেশ কিছুটা বেড়েছে গত ২৪ ঘণ্টায়। এর ফলে দেশের সংক্রমণও বেশ কিছুটা বেড়েছে। আবার ওই কেরলেই মৃত্যু-তথ্য যাচাই করায় দেশেও মৃতের সংখ্যা বেড়ে গিয়েছে। তবে এর পেছনে 

নতুন সংক্রমণ একটু বাড়ল: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৪৬ লক্ষ ৬ হাজার ৫৪১। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে ১০ লক্ষ ৯৮ হাজার ৬৯১টি নমুনা পরীক্ষা হয়েছে। এ দিন সংক্রমণের হার ছিল ০.৮৮ শতাংশ। বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৯৯ হাজার ৭৬৩ জন। অর্থাৎ মোট রোগীর মাত্র ০.২৯ শতাংশ রোগীই এখন বর্তমানে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ৭৪০ জন।

সংক্রমণ কোথায় কেমন
সংক্রমণ তুলনামূলক ভাবে বেশি থাকা রাজ্যগুলিতে গত ২৪ ঘণ্টায় পরিসংখ্যান জেনে নিন।
১) কেরল– ৫,৪০৪
২) মহারাষ্ট্র– ৭৬৭
৩) তামিলনাড়ু– ৭১৮
৪) পশ্চিমবঙ্গ– ৬৮৮
৫) মিজোরাম– ২৭৫
৬) অন্ধ্রপ্রদেশ – ১৮৪
৭) কর্নাটক– ৩২২

সংক্রমণের থেকে কম ছিল সুস্থতা: গত কয়েকদিনের ধারা কিছুটা বদলে গেল বৃহস্পতিবার। নতুন সংক্রমণের থেকে কিছুটা বেশিই রেকর্ড করা হয়েছে সুস্থতার সংখ্যাটিকে। সে কারণে সক্রিয় রোগীর সংখ্যাও বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৪৮ জন। এর ফলে এখনও পর্যন্ত ভারতে মোট সুস্থ হলেন ৩ কোটি ৪০ লক্ষ ৩৭ হাজার ৫৪ জন। ভারতে সুস্থতার হার পৌঁছে গিয়েছে ৯৮.৩৫ শতাংশে।

বাড়ল মৃত্যু: দেশে মৃতের সংখ্যাটি এ দিন আবার কিছুটা, সেও কেরলের কারণেই। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৭৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কেরলে রেকর্ড করা হয়েছে ৪০৩টি মৃত্যু। এর ফলে ভারতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যাটি বেড়ে হয়েছে ৪ লক্ষ ৬৯ হাজার ৭২৪। ভারতে বর্তমানে মৃত্যুহার রয়েছে ১.৩৬ শতাংশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator