খবরটি শুনুন
অডিও সংস্করণ
তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় প্রয়াত ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ ((CDS)) বিপিন রাওয়াত (Gen Bipin Rawat)। বায়ুসেনা (Indian Air Force) সূত্রে খবর, প্রয়াত তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ ১১ জন সেনা আধিকারিক। কপ্টারে ছিলেন ১৪ জন। যাঁদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং।
দুপুর ১২টা ২০ মিনিটে তামিলনাড়ুর নীলগিরি হিলস এলাকায় চপারটি বিধ্বস্ত হয়। বেলা ২টার দিকে দেশের বিমানবাহিনী এই দুর্ঘটনার খবর জানায়। চপারের ১৪ আরোহীর মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে কয়েক ঘণ্টা পর জানা যায়। তবে বিপিন রাওয়াতের অবস্থা সম্পর্কে কোনো খবর পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা নাগাদ বিমান বাহিনীর পক্ষ থেকে বিপিন রাওয়াত সহ ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। কিছুক্ষণ পরে দেশের সমস্ত সংবাদমাধ্যম খবরটি প্রচারিত করেন।
বিপিন রাওয়াতকে বহনকারী চপারটি তামিলনাড়ুর নিকটবর্তী সুলুরের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। তিনি রাজ্যের উরাহগামানরালামে অবস্থিত একটি ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজে যাচ্ছিলেন। ভারতের সেনাবাহিনীর সাবেক প্রধান জে জে সিং বলেছেন, এই দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।