রাজগঞ্জে ১০০ জন ছাত্র-ছাত্রী নিয়ে শুরু হলো বিকল্পের পাঠশালা

Saturday, January 22, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জ, ২২ জানুয়ারী: চারিদিকে বন্দ স্কুল কলেজ। পড়াশুনা হয়তো ভুলেই গিয়েছে ছাত্র-ছাত্রীরা, তারই মাঝে শনিবার ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। রাজগঞ্জ লোকাল কমিটির তরফে রাজগঞ্জের চাওয়াইডাঙ্গি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৮০ জন ছাত্রছাত্রীকে পাঠদান করা হয়। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা লক্ষ্য করা যায় এদিনের পাঠশালায়। সংগঠনের তরফে ওই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বিকল্পের পাঠশালা। রাজ্যব্যাপী এই কর্মসূচি চলছে বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে। রেড ভলেন্টিয়ার "ভারতের ছাত্র ফেডারেশন রাজগঞ্জ লোকাল কমিটির " সদস্যরা জানান, করোনা কি শুধু শিক্ষা প্রতিষ্ঠানই ঘুরে বেড়ায়। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার করছেন রাজ্য সরকার। পার্টিগত মিটিং মিছিল সবই চলছে। তখন কোন করোনার নাম নেই।
আর যখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা জানানো হয় তখনই নানান বাহানা দেখিয়ে বন্ধ করছেন শিক্ষা প্রতিষ্ঠান। এদিন রাজগঞ্জ ব্লকের, শুখানি গ্রাম পঞ্চায়েতের, চাওয়াই ডাঙ্গী স্টেট প্ল্যান স্কুলের মাঠে। ভারতের ছাত্র ফেডারেশন রাজগঞ্জ লোকাল কমিটির উদ্যোগে, ১০০ জনের মতো ছাত্র নিয়ে বিকল্পের পাঠশালা শুরু করেন। তারা আরো জানায় রাজগঞ্জ ব্লকের নানান জায়গায় আমাদের এই বিকম্পের পাঠশালা উদ্যোগ চলবে। সপ্তাহে দু'দিন ক্লাস হবে। এই বিকল্পের পাঠশালায় ক্লাস ওয়ান থেকে ক্লাস নবম শ্রেণীর পর্যন্ত ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator