খবরটি শুনুন
অডিও সংস্করণ
২০ বছর পর তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর এমনিতেই মানবিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন আফগানবাসী তার মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের পশ্চিম প্রান্ত । স্থানীয় সময় অনুসারে সোমবার পশ্চিম আফগানিস্তানের বাদঘিস প্রদেশে ভয়াবহ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। এই ঘটনায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। আরও অনেকেই জখম হয়েছেন বলে স্থানীয় আধিকারিকদের তরফে জানানো হয়েছে। ভূমিকম্পের জেরে বাদঘিসের কাদিস শহরে ভেঙে পড়েছে একাধিক বাড়ির ছাদ। আর সেই স্তূপের নিচে চাপা পড়ে অনেকের মৃত্যু হয়েছে। সেই স্তূপের নিচে আরও অনেকেরই চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে। আহতদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছে বলে জানা গিয়েছে।