ফুলবাড়ি ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ যাওয়া নারী করোনা শনাক্ত ফিরিয়ে দিলো বাংলাদেশ।

Thursday, January 20, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ডিজার হোসেন বাদশা, বাংলাদেশ: শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ যাওয়া ভারতীয় নারী ওপারে করোনা অাক্রান্ত হওয়ায় বাংলাবান্ধা ইমিগ্রেশন সংক্রমন রুখতে ওই নারীকে ফিরিয়ে দিলো বাংলাদেশ।

বাংলাদেশের পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত থেকে যাওয়া মনিষা (৩৭) নামে এক ভারতীয় নারীর করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) সন্ধায় ব্ংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেশন) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে এন্টিজেন পরীক্ষায় করোনা শনাক্ত হয় ওই নারী ।

জানা যায়, মনিষা নামে ওই নারী ভারতের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এলাকার বাসিন্দা। করোনা শনাক্তের পর নিজে সেচ্ছায় ফিরে এসেছে নিজ দেশ ভারতে। বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন ওসি নজরুল ইসলাম বলেন, দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় প্রবেশ করে ওই নারী। এসময় ইমিগ্রেশন চেকপোস্টে তার এন্টিজেন পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়। পরে তাকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator