কোটি টাকার প্যাঙ্গোলিনের আঁশ পাচারের আগেই উদ্ধার করলো বেলাকোবা রেঞ্জ

Friday, January 21, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে প্রায় কোটি টাকার প্যাঙ্গোলিনের আঁশ সহ গ্রেপ্তার তিনজন পাচারকাকিরী। ধৃতদের মধ্যে দুই জন হরিয়ানার এবং একজন পাঞ্জাবের বাসিন্দা বলে সূত্র মারফত জানা গেছে। এই তিনজন অভিযুক্ত মিলে প্রায় ৪৮ কেজি প্যাঙ্গোলিনের আঁশ নিয়ে মধ্যপ্রদেশের হরিয়ানা হয়ে শিলিগুড়িতে হাত বদল করে নেপালে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেলাকোবা রেঞ্জার্স সঞ্জয় দত্তের নেতৃত্বে একটি টিম শিলিগুড়ি জলপাই মোড় এলাকায় ক্রেতা সেজে ঘাঁটি গাড়ে এবং পাচারকারী তিনজনকেই হাতে নাতে ধরে ফেলে। তাদের থেকে উদ্ধার হয় ৪৮ কেজি প্যাঙ্গোলিনের আঁশ। ধৃত তিনজনকেই আগামীকাল জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator