দেশে প্রথম হিন্দু ধর্ম নিয়ে ডিগ্রি কোর্স চালু করলো 'বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়'

Thursday, January 20, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
দেশের মধ্যে প্রথম এই উদ্যোগ নিল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। জানাগিয়েছে এবার স্নাতকোত্তরের বিষয়বস্তু হিসেবে পড়ানো হবে হিন্দু ধর্ম। এমনটাই মত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। গত মঙ্গলবার এই বিশেষ ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর অনুযায়ী, প্রতিদিন ভারত অধ্যয়ন কেন্দ্রে হিন্দু ধর্ম নিয়ে নানা বিষয় পড়ানো হবে। অধ্যাপক সদাশিব কুমার জানিয়েছেন যে এই স্নাতকোত্তর কোর্স হল দু’বছরের একটি কোর্স ও এই কোর্সের জন্য ইতিমধ্যেই ৪৫ জন ছাত্রছাত্রী আবেদন করেছেন। পড়ুয়াদের মধ্যে অনেক বিদেশি ছাত্রছাত্রীও রয়েছেন বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, আপাতত বিশেষ এই কোর্সে রয়েছে ১৬টি পেপার। এই পেপারে হিন্দু ধর্মের আচার, রীতি-নীতি, মন্ত্রের মাহাত্ম্যের মতো নানান বিষয় রয়েছে। এই কোর্সের পরীক্ষা হবে চারটি সেমিস্টারে। একশো বছরেরও বেশি সময় ধরে হিন্দু ধর্ম নিয়ে ডিগ্রি কোর্স চালু করার পরিকল্পনা ছিল। এতদিন পর তা বাস্তবায়িত হল, এমনটাই জানান অধ্যাপক কুমার।

অধ্যাপক ভি কে শুক্লা জানান। বিগত বেশ অনেকদিন ধরেই হিন্দু ধর্মকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছিল। এই নিয়ে নানাভাবে চেষ্টাও করা হয়েছে। এতদিন পর সেই চেষ্টার ফল পাওয়া গেল এবং অধ্যাপক ভি কে শুক্লা জানান যে তাঁর ধারণা এই বিষয়বস্তুর মধ্যে অনেক অবাক করা তথ্যও রয়েছে। এবং এই প্রসঙ্গে অধ্যাপক কমলেশ দত্ত ত্রিপাঠি বলেন, হিন্দু ধর্মের নান্না মন্ত্র, আচার-বিচার, রীতিনীতির মধ্যে নানান গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এর মধ্যে যেমন যুক্তি রয়েছে,। তেমনই আবার রয়েছে বৈজ্ঞানিক ভিত্তিও।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator