খবরটি শুনুন
অডিও সংস্করণ
ভূমিকম্পে কেঁপে উঠল জলপাইগুড়ি বিস্তীর্ণ এলাকা-সহ একাধিক রাজ্য। এদিন বৃহস্পতিবার রাত ৮:১৬ নাগাদ ভূমিকম্পের অনুভূতি পেয়ে থাকেন জলপাইগুড়ি জেলা বাসি সহ একাধিক রাজ্য বাসি! ইংরেজি নতুন বছরের শুরুতেই ভূমিকম্প ঘিরে আতঙ্ক সাধারণ মানুষ।
রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের উৎসস্থল ভূটানের থিম্পু থেকে ৩৫০ কিলোমিটার দূরে।ভূমিকম্প অনুভূত হতেই বিক্ষিপ্ত ভাবে প্রায় প্রতিটি জেলাতেই অনেক মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তার পর তড়িঘড়ি সোশাল মিডিয়ায় সেই খবর ছ়ড়িয়ে যায়।