খবরটি শুনুন
অডিও সংস্করণ
সাংস্কৃতিক জগতে আরও এক নক্ষত্র পতন। প্রয়াত প্রখ্যাত কত্থক শিল্পী পন্ডিত বিরজু মহারাজ। ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৩৮ সালে লখনউতে তাঁর জন্ম। আসল নাম ছিল ব্রিজমোহন মিশ্রা। লখনউ ঘরানার এই শিল্পীর মৃত্যুর খবর তাঁর নাতি সোশ্যাল মিডিয়ায় জানান।
১৯৮৩ সালে পদ্মবিভূষণে সম্মানিত বিরজু মহারাজ বলিউডের বেশকিছু ছবিতে কোরিওগ্রাফি করেছেন। তার মধ্যে অন্যতম উমরাও জান, বাজিরাও মস্তানির মত ছবি। পদ্মবিভূষণ ছাড়া অ্যাকাডেমি পুরস্কার ও কালীদাস সম্মানও পেয়েছেন তিনি। ২০১২ সালে বিশ্বরূপম ছবিতে কোরিওগ্রাফির জন্য তাঁকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত করা হয়।
