খবরটি শুনুন
অডিও সংস্করণ
শিকারপুর অঞ্চলের প্রাক্তন প্রধান কল্যান হোড়ের তৃতীয় মৃত্যু বার্ষিকি স্মরনসভা অনুষ্ঠীত হল বেলাকোবায়। বুধবার বেলাকোবার শিকারপুর অঞ্চলের দেবী চৌধুরনী সভা কক্ষে দুপুর ১ টায় এই স্মরনসভা শিকারপুর অঞ্চলের উদ্যোগে অনুষ্ঠীত হয়। এদিন তার স্মরনসভায় উপস্থিত কল্যান হোড়ের স্ত্রী, বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জিলা পরিষদের সভাপতি উত্তরা বর্মণ, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিধান রায়, শিকারপুর অঞ্চলের প্রধান, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, বেলাকোবা ফাড়ির ওসি বুদ্ধদেব ঘোষ সহ দলীয় কর্মীরা।
প্রাক্তন শিকারপুর অঞ্চলের প্রধান কল্যান হোড় একসময় শিকারপুর অঞ্চলের প্রধান, উপ - প্রধান থেকে তরাই ডুয়ার্স প্যালান্টার্স ওয়াকর্স এর রাজ্য সভাপতি, তৃণমূল পরিচালিত চা শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি এবং তৎকালীন শ্রমিক আন্দোলনের উত্তরবঙ্গের অন্যতম নেতা ছিলেন। এদিন তার এই সব কথা শোনা যায় স্মরন সভায় অনুষ্ঠানে এক একজনের বক্তব্যের মাধ্যমে। স্মরণসভায় বিধায়ক খগেশ্বর রায় বলেন উনার সাথে দীর্ঘ বছর কাজ করেছি, খুব ভালো মানুষ ছিল, উনার আশীর্বাদেই আমি ২০০৯ সালে প্রথমবার বিধায়ক হই, আজ উনি আর নেই।