খবরটি শুনুন
অডিও সংস্করণ
বেলাকোবা, ২২ জানুয়ারী ২০২২: ফের বড় সাফল্য বেলাকোবা রেঞ্জের, জানা গিয়েছে একটি বিলুপ্ত প্রায় গোল্ডেন তক্ষক পাচারের আগেই ৩ জন পাচারকারীদের গ্রেপ্তার করলো বেলাকোবা রেঞ্জের বন কর্মীরা। জানা গিয়েছে সেই গোল্ডেন তক্ষক অরুণাচল প্রদেশ থেকে নেপালে পাচারের উদ্যেশে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা নাগাত ওদলা বাড়ির, এক হোটেলের পাশের এলাকা থেকে হতে নাতে গ্রেপ্তার করে বলে খবর। জানা গিয়েছে সেই গোল্ডেন তক্ষক ২৫ লক্ষ টাকার মূল্যে তারা পাচার কাজ চালাচ্ছিলো।
ধৃতদের মধ্যে দুই জন "নার বাহাদুর লামা" ও "নাদু রাম পেজাজ" এরা আসাম। এবং "থুতান জাম্বা" অরুণাচল প্রদেশের বাসিন্দা বলে সূত্র মারফত জানা গেছে। ধৃতদের শনিবার জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।
