কাচা বাদামের পর সনপাপরি গান গেয়ে তুমুল ভাইরাল যুবক! রইলো ভিডিও

Wednesday, January 19, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
কিছুদিন আগে কাঁচা বাদাম নিয়ে গান গেয়ে ভুবন বাদ্যকর ভাইরাল হয়েছিলেন। মানুষ বিভিন্ন ধরনের কার্যকলাপ এর মধ্যে ভাইরাল হবার নেশায় মেতে উঠেছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেখানেই তাকানো যায়, শুধুই একটাই গান ভেসে আসে, ‘বাদাম বাদাম… কাঁচাবাদাম’। রীতিমতন এই গানটির জনপ্রিয়তা হুহু করে বাড়ছে। এমনকি দেশ ছেড়ে বিদেশেও পৌঁছে গিয়েছে এই গানের জনপ্রিয়তা। পশ্চিমবঙ্গের ছোট্ট একটি জেলা বীরভূমের একজন অতি দরিদ্র মানুষ ভুবন বাদ্যকর, যিনি পেশায় কাঁচাবাদাম ব্যবসায়ী। তবে, এসবের মাঝেই সামনে এলো একটি যুবকের ভিডিও। ভুবন বাদ্যকার বাদাম বিক্রির সময় গাইতেন ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’। আর এই যুবক বিক্রি করেন শনপাপড়ি। তাই তিনি গান বেঁধেছেন ‘শনপাপড়ি দাদা শনপাপড়ি ‘। বাদাম কাকু ভুবন বাদ্যকারকে ফলো করেই যে তার এই গান বানানো তা বেশ পরিস্কার। এই ভদ্রলোকের নাম গোপাল দাস। পুরো গানটি শোনার জন্য দেখতে হবে ভিডিওটি। দেখুন সেই ভিডিও
‘কাঁচা বাদাম’ গানের মতোই এই গানটিও বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। তবে বলা যেতে পারে যে বাদাম গানের জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া! আন্তর্জাতিক স্তরে জনপ্রিয়তা পেয়েছে ‘কাঁচা বাদাম’। সেখান থেকে বলতে গেলে শনপাপড়ি গানটি এখনও অনেক নিচু স্তরেই রয়েছে। তবে, ইন্টারনেট এর কথা বলা যায় না। এটা সোশ্যাল মিডিয়া। কখন যে কার ভাগ্যের চাকা এখানে খুলে যায় কেউ বলতে পারে না। তাই, রাতারাতি যেমন ‘কাঁচা বাদাম’ ভাইরাল (Viral) হয়েছিল তেমনই শনপাপড়ি হলেও হতেই পারে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator