খবরটি শুনুন
অডিও সংস্করণ
প্রয়াত ৯০ দশকের প্রিয় কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। হাঁদা-ভোঁদা, বাঁটুল দি গ্রেটের স্রষ্টা নারায়ণ দেবনাথ। জানাগিয়েছে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এই বর্ষীয়ান কার্টুনিস্ট। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয় তাঁর।
শনিবার রাত থেকে ভেন্টিলেশনে ছিলেন তিনি। গত ২৪ ডিসেম্বর বার্ধক্যজনিত অসুস্থতার জেরে এই হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ কার্টুনিস্টকে। বর্ষীয়ান শিল্পীর চিকিৎসায় পাশে দাঁড়িয়েছিল রাজ্য সরকার।