খবরটি শুনুন
অডিও সংস্করণ
এনজিপি কন্ট্রোল রুম থেকে দুটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। নম্বর দুটি হল, ৯০০২০৪১৯৫৫, ৯০০২০৪১৯৫১।
জলপাইগুড়ির দমনী এলাকার কাছে বিকানীর এক্সপ্রেস লাইনচ্যুত হয়। সূত্রের খবর বিকেল নাগাদ ঘটেছে এ ই দুর্ঘটনা। ঘটনাস্থলে পৌঁছচ্ছেন আরএম দিলীপ কুমার সি। জানা গিয়েছে, দোহামনিতে গৌহাটি বিকানী এক্সপ্রেস হঠাৎ এমনভাবে ব্রেক কষে যে একটি বগির সঙ্গে অন্য বগির সংঘর্ষ হয়। প্রায় দুটিু বগি লাইনচ্যুত হয়ে যায় বলে খবর। দুর্ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি ও ময়নাগুড়ি চত্বর এলাকায়। রেললাইনের ধারে একাধিক যাত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সহযাত্রীরা তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা করেন। রেললাইনের পাথরের উপর শুয়ে কাতরাতে থাকেন জখম রেলযাত্রীরা। বিকানির থেকে ৭০০জনের যাত্রী ছিলেন এই ট্রেনে, এমনটাই জানা গিয়েছে রেলসূত্রে। তবে দুর্ঘটনার সময় কতজন যাত্রী ছিলেন সেটা রেল খতিয়ে দেখছে।
সময় যত যাচ্ছে, ততই বাড়ছে আহতের সংখ্যা। ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। আহত হয়েছেন ৩৬ জন। তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল ও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে। রাত তিনটে নাগাদ S10 কামরা থেকে এক যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। এদিন রেলের তরফে জানানো হয়, দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে এককালীন ক্ষতিপূরণ দেবে রেল। এছাড়া গুরুতর আহতদের ১ লক্ষ টাকা ও সামান্য আহতদের ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কাছে রেল দুর্ঘটনার খবর নিয়েছেন প্রধানমন্ত্রী।
রেল দুর্ঘটনায় টুইট করে দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কেন্দ্রীয় রেলমন্ত্রী টুইটে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ময়নাগুড়ির কাছে রেল দুর্ঘটনায় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের ১২ টি বগি লাইনচ্যুত হয়েছে। দ্রুতগতিতে উদ্ধারকাজ সম্পন্ন করতে পরিস্থিতির উপর ব্যক্তিগত ভাবে নজর রাখছি।