খবরটি শুনুন
অডিও সংস্করণ
স্বাধীন ভারতে নেতাজির প্রথম মর্মরমূর্তি রয়েছে জলপাইগুড়িতে। আজ সারাদেশের সাথে সাথে জলপাইগুড়িবাসীর কাছে অনেকটাই ভিন্ন, কারণ আজ ২৩ শে জানুয়ারি, আর এই বিশেষ দিনটি মানেই নেতাজি। হ্যা নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৫ তম জন্মদিন। মহান দেশপ্রেমিকের হাতে গড়া আজাদ হিন্দ বাহিনীর কোহিমা বিজয়ের শহীদ সেনানীদের স্মৃতি সৌধ প্রথম তৈরি হয়েছিল জলপাইগুড়িতেই। এমনই দাবি জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়ের ৷দেশভাগের পর নেতাজির অন্তর্ধান নিয়ে গোটা দেশ যখন তোলপাড়, সে সময় জলপাইগুড়ির স্বাধীনতা সংগ্রামী সতীশ চন্দ্র লাহিড়ি তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে নীরবে নেতাজীর মূর্তি স্থাপন করার উদ্যোগ নেন।
এই মূর্তি উন্মোচন করেন আন্তর্জাতিক আদালতের বিচারপতি রাধা বিনোদ পাল। 1968 সালের জলপাইগুড়ির প্রবল বন্যায় ব্যাপক ক্ষতি হয় এই মর্মর মূর্তি। 2007 জলপাইগুড়ি সুভাষ ফাউন্ডেশনের উদ্যোগে সংরক্ষণ করা হয় সেটি।জানা গিয়েছে জলপাইগুড়ির মাটিতে দু দুবার পা রেখেছিলেন আমাদের ভারত মাতার এই বীর সন্তান, যার বহু স্মৃতি আজও যেমন রয়েছে ফটো ফ্রেমে বন্দি হয়ে ঠিক এর পাশাপাশি দেশের মধ্যে সর্ব প্রথম নেতাজির মর্মরমূর্তি জলপাইগুড়ি শহরে আজও অক্ষত রয়েছে।