খবরটি শুনুন
অডিও সংস্করণ
অনুপম রায়, বদাগঞ্জ, ৮ ফেব্রুয়ারী ২০২২: জলপাইগুড়ির জেলার বোদাগঞ্জ এলাকার ৫১ পীঠ ভ্রামরী দেবী মন্দিরে প্রতিবছরের মতো এবছরও শুরু হতে চলেছে পূজো এবং মেলা। এই পুজো এবং মেলা অনুষ্ঠিত হবে ১৫ ই ফেব্রয়ারি এবং চলবে ১৬, ১৭,১৮ ই ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত। প্ররতিদিন চলবে মেলায় মায়ের ভোগ বিতরণ, পাশাপাশি থাকবে নানান ধরনের দোকানপাঠ। মন্দির কমিটির সদস্য নিরোধ রায় জানান প্রতিবছরের মতো এবারও শুরু হতে চলেছে আমাদের এই বাসরিক পুজো এবং মেলা। সমস্ত কিছুই চলবে কোভিড বিধি মেনেই, থাকবে স্যানিটাইজার এবং মাক্স এর ব্যবস্থা।
এই মন্দিরে দূরদূরান্ত থেকে প্রতিনিয়ত ভক্তরা পুজো দিতে এসে থাকেন। তবে আগের মতো ভক্তদের ততটা ভিড় দেখা যায় না। কারণ সেই করোনা মহামারী। সেই করোনা মহামারীর নিয়ম শৃঙ্খলা অনুযায়ী শুরু হতে চলেছে এই অনুষ্ঠান। যদিও কমিটির সদস্য জানান, করোনা মহামারীর জন্য সেই আগের মতো আর ভক্তদের ভিড় নেই। তবে আশা রাখছি এই করোনা মহামারী কেটে উঠুক এবং ফের আগের মতো মায়ের ভক্তরা মায়ের দর্শন করুক।