তৃণমূলের বিক্ষুব্ধ প্রাক্তন কাউন্সিলের মনোনয়ন পত্র ছিঁড়ে ফেলার অভিযোগ

Wednesday, February 09, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
প্রাক্তন কাউন্সিলের মনোনয়ন পত্র ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের জলপাইগুড়ি জেলা সভাপতি অভিজিৎ সিংহের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন অভিজিৎ বাবু।

জলপাইগুড়ি পুরসভায় মোট ২৫টি ওয়ার্ড রয়েছে। ১৬ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর পৌলমী সাহা। তিনি ২০১৫ সালে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন এই ওয়ার্ড থেকে। এবছর পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় তার নাম নেই, সেই ওয়ার্ডে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিজিৎ সিংহের (মুন্না) স্ত্রী তিয়াস সিংহ গোস্বামী।

বুধবার সদর মহকুমাশাসক দফতরে নির্দল হিসাবে মনোনয়ন জমা করতে এসেছিলেন প্রাক্তন কাউন্সিলয় তথা বিক্ষুব্ধ তৃণমূল নেত্রী বিদায়ী কাউন্সিলর পৌলমি সাহা। সেখানে অভিজিৎ তার স্ত্রীকে নিয়ে মনোনয়ন জমা দিতে এসেছিলেন। অভিযোগ, নির্দল প্রার্থী পৌলমীর মনোনয়ন জমা করার প্রয়োজনীয় কাগজ ছিঁড়ে ফেলা হয়েছে। ঘটনার পর সেখানেই প্রতিবাদ ও বিক্ষোভ দেখান পৌলমী দেবী। যদিও পৌলমী দেবীর অভিযোগ অস্বীকার করেছেন অভিজিৎ বাবু।

পৌলমী দেবী বলেন, আমার মনোনয়ন জমা করার সব তথ্য ছিঁড়ে ফেলেছেন অভিজিৎ। এত ভয় কিসের? সবার ভোটে দাঁড়াবার অধিকার আছে। ভয় থাকলে রাজনীতি করতে এসেছে কেন? তিনি জানান, বিষয়টি নিয়ে অভিযোগ করা হচ্ছে, কিন্তু কাজ হবে তো পাল্টা প্রশ্ন পৌলমী দেবীর। এদিকে ডিএসপি (সদর) সমীর পাল এ প্রসঙ্গে পৌলমী দেবীকে বলেন,”অভিযোগ করুন বিষয়টি খতিয়ে দেখা হবে।”

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator