Rip Bappi Lahiri: প্রয়াত সঙ্গীত শিল্পী বাপি লাহিড়ি। ফের সংগীত জগতের নক্ষত্র পতন

Wednesday, February 16, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
তাঁর মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর, মুম্বইয়ের সিটি কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ৮০-৯০ দশকের হিট মানেই বাপ্পি লাহিড়ি অন্যতম নাম। চিকিৎসারত ডাক্তার দীপক নমজোশির কথায়, তিনি এক মাস হাসপাতালে চিকিৎসারত ছিলেন। গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপি লাহিড়ি। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর পরই এবার চির নিদ্রায় সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ি (Bappi Lahiri Passes Away)। বুধবার সাত সকালে এলো দুঃসংবাদ, এদিনই সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য, তারই মাঝে হঠাৎই খবর এলো সামনে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri Passes Away at 69 in Mumbai Hospital)। 

জলপাইগুড়িতে ১৯৫২ সালের ২৭ নভেম্বর জন্ম বাপি লাহিড়ির। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু’ জনেই ছিলেন গানের জগতের মানুষ। কিশোর কুমারের আত্মীয় বাপি ছোট থেকে বড় হয়েছেন সাঙ্গীতিক পরিবেশে। ৩ বছর বয়সে তবলা বাজানো দিয়ে শুরু। ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপি লাহিড়ি। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান ‘বাগি থ্রি’-র জন্য। ২০১৪-য় শ্রীরামপুর লোকসভায় বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যান তিনি।



×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator