সাতসকালেই এক ঝুলন্ত দেহ উদ্ধার, বেলাকোবার বটতলা এলাকায়

Thursday, February 10, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বেলাকোবা, ১০ ফেব্রুয়ারি ২০২২: এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। এদিন সকাল ৭-৮ নাগাত ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন। রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের (বেলাকবার) সর্দার পাড়ার সূতুলি মিল এর পাশের এলাকার, এক বাড়ির যুবক স্থানীয়দের মতে পারিবারিক অশান্তির জেরেই গলায় ফাঁস দেয়। ঘটনাস্থলে বেলাকোবা ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহকে উদ্ধার করে নিয়ে যায়। মৃত যুবকের নাম 'দীপঙ্কর রায়' বয়স ৩৫। 
অনুমান, মৃত দীপঙ্কর রায়ের স্ত্রী বাড়িতে না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে যান, অনেক খোঁজা খুজীর পর তাকে না পাওয়া গেলে, দীপঙ্কর এর স্ত্রীর বাড়ির ১০-১২ জন লোক এসে গালিগালাজ করে দীপঙ্কর'কে। সূত্রের খবর অনুযায়ী, অনুমান পারিবারিক অশান্তির জেরে মানসিক ভাবে ভেঙে পড়াতে আনুমানিক রাত ১২-১ টা নাগাত গলায় ফাঁস দেয় দীপঙ্কর। ঘটনাকে ঘিরে শোকের ছায়া এলাকায়।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator