খবরটি শুনুন
অডিও সংস্করণ
কুচবিহার শহরে চলাচলকারি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বাস আটকালেন বিজেপি কর্মী সমর্থকরা। উল্লেখ্য আজ সোমবার ১২ ঘণ্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। সেই বনধকে সফল করতেই রাস্তায় নামল বিজেপির কর্মী-সমর্থকরা। এদিন কোচবিহারের রাজপথে চলাচলকারি সরকারি বাস আটকালেন বনধ সমর্থনকারী বিজেপি কর্মী সমর্থকরা। সেই কারণে আতঙ্কিত বাসে থাকা যাত্রীরা। তবে সরকারি বাসের চালক জানিয়েছেন আতঙ্কের কিছু নেই তিনি বলেন মার দিলে মার খাবো। যদি প্রশাসন আমাদের নিরাপত্তা দেয় তবে আমরা নিরাপত্তার সাথে বাস চালাতে পারব। তবে একটি মিছিল এসে আমাদের রাস্তা আটকে দেওয়ায় আতঙ্কিত যাত্রীরা বাস থেকে নেমে গিয়েছেন। আমি আমার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি দেখি তারা কি ব্যবস্থা নেয়।