আন্তর্জাতিক ক্ষাত্র দিবস বা উপনয়ন দিন পালন রাজগঞ্জে

Thursday, February 10, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

আন্তর্জাতিক ক্ষাত্র দিবস বা উপনয়ন দিন পালন গত পাঁচ বছর ধরে পালন করছে রাজগঞ্জের চেয়ারি খারীতে উত্তরবঙ্গ ক্ষত্রিয় রাজবংশীর কুলু গুরু কুলু শিষ্য ও ভক্ত সেবা প্রতিষ্ঠান।এখানে গত পাঁচ বছর ধরে এ অনুষ্ঠান পালন হলেও আন্তর্জাতিক এই অনুষ্ঠান এইবার ১১০ বছরে পদার্পণ করল। আজকের দিনে কোচ রাজবংশী সমাজের লোকজন ক্ষত্রীয় গ্রহণ করে মাথা নেড়া ও পৈতা ধারন করে পবিত্র করতোয়া নদীর ধারে।
উত্তর-পূর্ব ভারতের প্রখ্যাত সমাজ সংস্কারক চিন্তাবিদ রাজবংশী জাতির পিতা ঠাকুর পঞ্চানন ১১০ বছর আগে বিভক্ত ভারতের রংপুর জেলার পশ্চিম দেবীগঞ্জ থানার ফেরাল বাড়ি গ্রামের বর্তমান বাংলাদেশের আজকের এই উপনয়ন দিন প্রচলন করেছিলেন। তখন থেকেই এই অনুষ্ঠান চলছে কোচ রাজবংশী সমাজে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator