তৃণমূলের প্রার্থী নিয়ে মতবিরোধ দেখা গেল জলপাইগুড়ি পুরসভার সাত নম্বর ওয়ার্ডে

Wednesday, February 02, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
আসন্ন পুর নির্বাচনের আগেই তৃণমূলের প্রার্থী নিয়ে মতবিরোধ দেখা গেল জলপাইগুড়ি পুরসভার সাত নম্বর ওয়ার্ডে। বুধবার সকালে ঘুম থেকে উঠে হঠাৎই স্থানীয় কিছু নাগরিক দেখেন নরেন ভিলা এলাকার দেওয়ালে পোস্টার পড়েছে। সেই পোস্টারে লেখা রয়েছে, “সাত নম্বর ওয়ার্ডে ঘরের মেয়েকেই সবাই চায় – ইতি সাত নম্বর ওয়ার্ডের নাগরিক বৃন্দ।” এমনটাই জানালেন সাত নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা। তিনি আরো বলেন, সম্ভবত এই পোস্টার এই ওয়ার্ডের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তিনি জানান, এই ওয়ার্ডে তৃণমূলের হয়ে যায় ভোটে দাঁড়াবার কথা শোনা যাচ্ছে তিনি ওয়ার্ডের বাইরের। সাথে আরো দুএকজনের নামও শোনা যাচ্ছে। হতে পারে এই পোস্টার এদের মধ্যে কোন গোষ্ঠী লাগিয়েছে। যদিও সকালে পোষ্টার তারা দেখলেও কিছুক্ষনের মধ্যেই কেউ বা কারা সেই পোস্টার ছিঁড়ে ফেলে দেয়। তবে এ নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে কোন রকম মন্তব্য পাওয়া যায় নি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator