খবরটি শুনুন
অডিও সংস্করণ
এবার খুব শীঘ্রই কেটিএম নিয়ে আসছে তাদের ইলেকট্রিক বাইক। জানা গিয়েছে কেটিএম ডিউক ১২৫ -এর মতই পাওয়ারফুল হতে চলেছে এই ই- ডিউক নামের ইলেকট্রিক বাইক। যার মধ্যে থাকবে আইসিই পাওয়ার্ড পাওয়ার্ট্রেন। সমস্ত কিছু দেখে এটা নিশ্চিতভাবেই বলা যায়।
জানা যাচ্ছে এই ই- ডিউক এর মধ্যে থাকবে 5.5 কিলোওয়াট এর ব্যাটারি প্যাক। যা একবার ফোন চার্জে ১০০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।
তবে এখনো পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে অফিশিয়ালি কোন রকম তথ্য পাওয়া যায়নি। কেটিএমের ই- ডিউক বাজারে এলে তা সকলের মধ্যেই এক হইচই ফেলে দেবে সে আর বলে দিতে হয় না। তবে কেটিএমের ইলেকট্রিক বাইকের জগতে পদার্পণ করে পরবর্তীকালে আরও ইলেকট্রিক বাইক নিয়ে আসবে এমনটা মনে করা অসম্ভব কিছু নয়।