নতুন বাড়ীর জন্য মাটি খুঁড়তেই বেরিয়ে এলো সোনা-রূপা নিয়ে চাঞ্চল্য রাজগঞ্জে

Wednesday, February 16, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
নতুন বাড়ী বানাচ্ছেন রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি অঞ্চলের রামনাবান্ধা গ্রামের বাসিন্দা মিঠু রায়। তাই নতুন ভিটে মাটিতে কিছুদিন আগেই কাজের জন্য কাজের শ্রমিক লাগিয়েছেন মিঠু রায়। তবে নতুন বাড়ির ঘর করার জন্য মাটি খুঁড়তেই সোনা-রূপা পেয়ে সেগুলো নিয়ে পালিয়ে গেছে শ্রমিকরা, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে রাজগঞ্জের কালীনগর এলাকার রামনাবান্ধা গ্রামে। তবে নতুন বাড়ির মালিক মিঠু রায় জানান আমি বাড়িতে থাকিনা, আমি ফ্যামিলি নিয়ে দার্জিলিং'এ ব্যাবসার কাজে সেখানেই থাকি। তবে কালকে হটাৎ বাড়ি থেকে আমার ফোন আসতে আমি বাড়ি এসেছি। এই ঘটনা কতটা সত্য ও কতটা মিথ্যে তা আমি নিজের চোখে দেখি নী। গ্রামবাসীর কাছ থেকে শুনেছি, তারা দেখেছেন কিছু পৌরাণিক জিনিসের মতো কিছু পেয়েছেন বলে দাবি করেছেন গ্রামবাসীর কিছু অংশ। তবে যা কিছুই পাওয়া যাকনা কেন, তা যেন সরকারের ঘরে যায়। এদিকে গ্রামের প্রতিবেশী নিরলা রায় জয়েছেন, সেসময় ধাতুর তৈরি একটি ঘট পাওয়া গিয়েছিলো। সেটি ভাঙতেই বেরিয়ে আসে সোনা ও রুপোর জিনিস এর মতো কিছু অলংকার। সেগুলির অধিকাংশই ওই দুই শ্রমিক নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। তবে দুই শ্রমিক সেগুলো নিয়ে পালানোর বিষয়ে বাড়ির মালিক মিঠু রায় জানান, সেই শ্রমিকরা এই ঘটনা ঘিরে ভয় পেয়েছেন। তারা তাই আর আজকে কাজে আসেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। নিরলা রায় জানান, তিনি একটি রুপোর চুরি পেয়েছিলেন। সেটি পুলিশ নিয়ে গিয়েছে। রাজগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। 

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator