খবরটি শুনুন
অডিও সংস্করণ
আর নেই লতা মঙ্গেশকর। মুম্বইয়ের হাসপাতালে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে করোনা পজিটিভ হয়ে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। শনিবার ফের শারীরিক অবস্থার অবনতি হয় কিংবদন্তি গায়িকার। আবার লতা মঙ্গেশকরকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছে এবং তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। রবিবার পাড়ি দিলেন অমৃতলোকে।