কবর স্থানে পাইপ সমেত ৬ রাউন্ড গুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য, শুরু রাজনৈতিক তরজা

Sunday, March 13, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বিভাস দাস, বেলাকোবা: সকাল সকাল পাইপগান সমেত ৬ রাউন্ড গুলি উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির সদর ব্লকের দশদরগা এলাকার শিলিগুড়ি - জলপাইগুড়ি জাতীয় সড়কের কিনারে শতাব্দী প্রাচীন ঐতিহাসিক কবর স্থানে। ঘটনাস্থলে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ এসে ওই গুলি সমেত পাইপগানের সরঞ্জাম উদ্ধার করে নিয়ে যায়। গোটা ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি রীতিমতো আতঙ্কে গ্রামবাসিরা। 

ঘটনাসূত্রে জানা যায়, প্রতি বছর এই কবরস্থানে বছরে দুই বার এই কবরস্থান চত্বর পরিস্কার করা হয়। আগামী শনিবার সবে বরাত সেই উপলক্ষে রবিবার সর্দার পাড়া জামাত কমিটি পক্ষ থেকে দশদরগা কবরস্থানে চলছিল পরিস্কার করার কাজ। পরিস্কার করতে করতে হঠাৎ একজন দেখতে পায় মাটির গর্তের মধ্যে প্লাস্টিক দিয়ে পেচানো রয়েছে পাইপগান সমেত গুলি। এরপরই ঘটনার খবর দেওয়া হয় জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশকে। পুলিশ সাথে সাথে এসে ঘটনাস্থল থেকে পাইপগান ও গুলি গুলো উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা মশারফ ইসলাম, মোফিজ উদ্দিন, ইয়াকেদালী সহ একাধিকের বক্তব্য, আমরা প্রতি বছর এই সময় এই কবরস্থান পরিস্কার করি, কোনো বার কিছু পাই নি, আজ হঠাৎ পরিস্কার করতে গিয়ে আমরা পাইপগান সমেত ৬ রাউন্ড গুলি দেখতে পাই, ঘটনাস্থলে পুলিশ এসে সেগুলিকে উদ্ধার করে নিয়ে গেছে, কিন্তু এই পবিত্র স্থানে এরকম ঘটনায় আমরা রীতিমতো আতঙ্কে, এখানে বাজার - ঘাট লোকবসতি রয়েছে, তাই আমরা চাচ্ছি পুলিশ এই বিষয়ে তদন্ত করুক এবং ভবিষ্যতে এরকম কোনো ঘটনা পুনরায় না ঘটে সেবিষয়ে পুলিশকে তদন্ত করে রহস্য উদঘাটনের দাবী জানাচ্ছি ।

বেলাকোবা অঞ্চলের প্রধান কমলিনি সরকার জানান, ঘটনাটি তিনি জেনেছেন, এলাকায় আতঙ্ক মুক্ত করতে তিনি প্রশাসনের সাথে কথা বলে যথাযথ উদ‍্যোগ নেবেন। ঘটনায় রাজগঞ্জ বিধায়ক তথা জলপাইগুড়ি জেলার তৃণমূলের চেয়ারম্যান খগেশ্বর রায় বলেন, পাঞ্জাবে হেরেছে, উত্তর প্রদেশে সিট কমেছে এবং রাজ‍্য পুরসভাতেও ভরাডুবি তাই এরা এইভাবে এখানে সাম্প্রদায়িকের বাতাবড়নের চেষ্টা করছে, পশ্চিমবঙ্গের বুকে এই জিনিস রেয়াত করা হবে না। অন‍্য ধর্ম প্রতিষ্ঠানের হলে এতক্ষণে গ্রেফতার হয়ে যেত, পুলিশ যা তদন্ত করবে তা আদৌও সঠিক হবে কি? পাল্টা কটাক্ষ করেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী। 



×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator