খবরটি শুনুন
অডিও সংস্করণ
নেপালে পাচারের আগেই পেঙ্গোলিন সহ গ্রেফতার ৪জন পাচারকারী। খবর সূত্রে জানা যায়, নকশালবাড়ির অটল সংলগ্ন এশিয়ান হাইওয়ে রাস্তায় এক চারচাকার গাড়ি থেকে পেঙ্গোলিন উদ্ধার করে এসএসবি ৪১ ব্যাটেলিয়ান। এই ঘটনায় গাড়ির চালক সহ মোট ৪জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে এস এস বি ৪১ ব্যাটেলিয়ান। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তদের বাগডোগরা বনবিভাগের হাতে তুলে দেয় এসএসবি। অভিযুক্তদের নাম হল ফিরোজ খান, ঝরিয়া হেমব্রম, ইক্রামুল হক, অমিত বসুমাতা। আজ অভিযুক্তদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।