Belakoba: পথভ্রষ্ট এক শিশুকে উদ্ধার করলো গ্রামবাসীরা

Saturday, April 16, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বেলাকোবা: ১৫ তারিক শুক্রবার ৫ টা নাগাত, বড়বাড়ী হস্পিতাল পাড়া, গেট ৯-১০ এর পার্শ্ববর্তী রেল লাইনে, কার্তিক দেবনাথ সেই বাচ্চাকে দেখতে পায়! কার্তিক দেবনাথ সেই বাচ্চাকে, বড়বাড়ি হস্পিতাল পাড়ার এক বাসিন্দা মনু রায়'এর, হতে তুলে দেয়। শিশুটি তার নাম এবং পরিবারের নাম সঠিক বলতে পারলেও ঠিকানার নাম এখনও স্পষ্ট নয়। 

শিশুটির বয়স আনুমানিক ৭ থেকে ৮ বছর। নিজের ঠিকানা বলতে পারলেও তা সঠিক কি-না তা স্পষ্ট নয়। শিশুটি নিজের নাম এবং পরিবারের নাম বলেছেন, তার নিজের নাম: সুনীল মারান্ডি, বাবার নাম: শুনি রাম মারন্ডি,
মায়ের নাম: মহিলা মারন্ডি, দাদার নাম: বাবুরাম, ভাইয়ের নাম: বিজয়, অমৃত, মঙ্গল, মিনা। তৃতীয় ক্লাসে পড়াশুনা করে, স্কুল: ঘর কলোনি স্কুল, বয়স আনুমানিক ৭-৮ বছর! ঠিকানা: রড, থানা: মঞ্জি থানা।

বেলাকোবা বড়বাড়ির বাসিন্দা মনু রায়, জানান আমি একজন দিনমজুর খেটে খাওয়া মানুষ, আমার বন্ধু কার্তিক দেবনাথ, এই শিশুটিকে আমার হাতে তুলে দেওয়ার পর। শিশুটির পোশাক নোংরা হয়ে গেছিল, তাই জামাকাপড় বদলে দিয়ে, শিশুটিকে খেতে দেওয়া হয়েছে। আজকের রাতটা সে আমাদের বাড়িতে ছিলো। এবিষয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে, আমি চাই সুনীল যেন তার বাড়িতে পৌঁছতে পারে, এটা ভগবানের কাছে প্রার্থনা করি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator