গজলডোবা ক্যানেল রোডে সাতসকালেই ভয়াবহ পথ দূর্ঘটনা

Thursday, April 14, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জ: সাতসকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন ২ জন। একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে মারুতি ওয়াগন-আর গাড়িটি। দুমড়ে গিয়েছে সামনের অংশ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয় ২ যাত্রীকে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাত'টা নাগাদ রাজগঞ্জ ব্লকের গজলডোবা ক্যানাল রোড সংলগ্ন ফকটিয়া মোড়ে ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা আরও জানালেন, এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। সেসময় মারুতি ওয়াগন-আর জ্টিগা শিলিগুড়ির দিকে যাচ্ছিল এবং লরিটি গজলডোবার দিকে আসছিল। সেসময় মুখোমুখি সংঘর্ষ ঘটে। মারাত্মক জখম হন ২ ব্যক্তি। ছোট গাড়িটির সামনে অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতরা বেলাকোবা সংলগ্ন এলাকার বাসিন্দা বলে অনুমান করা হচ্ছে। ঘটনার পর আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator