গজলডোবার ক্যানেল রোডে দুই ক্যাঙারু উদ্ধার করল বেলাকোবা বন দফতর

Friday, April 01, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অনুপম রায়, বেলাকোবা, ০১ এপ্রিল: হটাৎ গজলডোবার কাছের ক্যানেল রোডে থেকে দুই সাবক ক্যাঙারু উদ্ধার করল বেলাকোবা বন দফতর। এবিষয়ে বেলাকোবা বন দপ্তরের রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, গোপন সূত্রের ভিত্তিতে আমরা জানতে পারি কিছু পশু পাচারের কথা। সেই গোপন সূত্রের ভিত্তিতে গেট বাজার এবং গজলডোবার মাঝামাঝি আমরা পেট্রোলিং করি, তখন হঠাৎ সেই দুই সাবক ক্যাঙ্গারুকে আমরা ক্যানেলের রাস্তায় লাফালাফি করতে দেখি। তখনই আমরা সেই দুই সাবক ক্যাঙ্গারুকে আমরা উদ্ধার করি। মনে করা হচ্ছে, কোনো পাচারকারীরা সেই দুই ক্যাঙ্গারুকে ফেলে রেখে পালিয়ে গেছিলো। রেঞ্জার সঞ্জয় দত্ত আরো জানান সেই দুই শাবক ক্যাঙ্গারু কে বেঙ্গল সাফারি তে পাঠানো হবে। এবং কোথা থেকে এই ক্যাঙ্গারু এলো, কি করে এলো এর পুরো ঘটনা তদন্ত করে দেখা হবে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator