বেলাকোবার রাস্তায়, নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের পুকুরে চলে গেলো গাড়ি!

Sunday, April 17, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বেলাকোবা, ১৭ এপ্রিল: বেলাকোবার রাস্তায়, নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের পুকুরে চলে গেলো গাড়ি! স্থানীয় সূত্রে খবর এদিন রবিবার রাত ৮ টা নাগাত মান্তারদারি গেটবাজার থেকে বেলাকোবা যাওয়ার রাস্তায়। গেটবাজার সংলগ্ন এলাকায়, পণ্য সমেত একটি মহেন্দ্রা জিতো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়।

ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নী বলে স্থানীয় সূত্রে জানাগিয়েছে। তবে গ্রামবাসীরা মনে করছেন ভাগ্যক্রমে রক্ষে। ঘটনার সোরগোল হওয়াতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে ভির লেগে যায় স্থানীয় গ্রামবাসীদের। শেষে স্থানীয় গ্রামবাসীরা মিলে সেই গাড়িটিকে পুকুর থেকে রাস্তায় তোলেন বলে খবর।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator