জলপাইগুড়িতে পথ দূর্ঘটনায় বাবার সামনেই প্রাণ চলে গেলো শিশুর!

Monday, April 04, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
এদিন সোমবার সকালে এক মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো বছর আটের এক শিশুর। গুরুতর হয়েছেন আহত শিশুটির বাবাও। সূত্রের খবর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কোতয়ালী থানার অন্তর্গত নাওয়া পাড়া এলাকায়, স্থানীয় সূত্রে খবর, একবাক্তি স্কুটি তে নিজের আট বছরের ছেলেকে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি ডাম্পার ধাক্কা মারে। যার ফলে বাবার সাথে স্কুটিতে বসে থাকা শিশুটি ছিটকে পরে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। এর পরেই স্থানীয়রা মৃতদেহ আটকে পথ অবরোধ করে পুলিশ প্রশাসনের ওপর ক্ষোভ উগরে দেয়, কারণ দীর্ঘদিন থেকে রাস্তার বেশির ভাগ অংশ দখল করে দাঁড়িয়ে থাকে আলু বোঝাই ট্রাক, ট্রলি। যদিও মৃত শিশুটির পরিচয় জানা যায় নি। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানাগেছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator