“মাহি মার রাহা হে” ফের বাইশ গজে দুরন্ত মহেন্দ্র সিং ধোনি

Friday, April 22, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
“মাহি মার রাহা হে “… ফের পুরনো মেজাজে ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি।মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে চেন্নাই সুপার কিংসের জয়ের জন্য শেষ ওভারের ৪ বলে ১৬ রানের প্রয়োজন।বল হাতে জয়দেব উনাদকর এবং ব্যাট হাতে মহেন্দ্র সিং ধোনি। টানটান উত্তেজনা । এরকম পরিস্থিতিতে বহু ম্যাচ দেশের এবং আইপিএল এর জন্য জিতিয়েছেন। তবে অবসরের এতদিন পর ধ্বনি কি পারবে পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে? প্রশ্ন যাগে আসমুদ্রহিমাচল ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

তিন নম্বর বলে সোজা ৬, তারপরের বলে ৪, তারপরের বলে ২ রান নিয়ে স্ট্রাইক নিজের কাছে রাখেন, শেষ বলে জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ৪ রান। সকল ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন ধ্বনি কি পারবে ইতিহাসের পুনরাবৃত্তি করতে। শেষ বলে চার মেরে চেন্নাই সুপার কিংসকে জিতিয়ে ধোনি প্রমাণ করলেন বয়স শুধু সংখ্যা মাত্র। দীর্ঘদিন পর পুরনো মেজাজে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক কে দেখে আপ্লুত ক্রিকেটপ্রেমীরা।

টসে জিতে মুম্বাইকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় সিএসকে। তিলক বর্মার (৪৩ বলে ৫১) সূর্য কুমার যাদব (২১ বলে ৩২) এর ঋত্বিক সকিনের (২৫ বলে ২৫) রানের উপর ভর করে কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। ফের পাঠাতে ব্যর্থ ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং ঈশান কিশান শূন্য রানে আউট হয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator