রাতের অন্ধকারে নয়,প্রকাশ্য দিবালোকে পেট্রল পাম্পে ঘটে গেল এক দুঃসাহসীক ডাকাতি

Friday, April 01, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাতের অন্ধকারে নয়,প্রকাশ্য দিবালোকে পেট্রল পাম্পে ঘটে গেল এক দুঃসাহসীক ডাকাতি। ঘটনাটি ঘটেছে আজ সকাল এগারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদাগামী রাজ্য সড়কে কাপাইচন্ডী পেট্রল পাম্পে।দেখুন সেই ডাকাতির হাড়হিম করা সিসিটিভি ফুটেজ।

পেট্রল পাম্প মালিক সূত্রে জানা যায় এদিন সকাল এগারোটা নাগাদ ৩ জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে একটি বাইকে করে পেট্রোল পাম্পে ঢুকে পড়েন এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুট করে চম্পট দেয় তারা।ঘটনাস্থলে দুষ্কৃতীরা ৪ রাউন্ড গুলি চালায় বলে খবর।খবর পাওয়া মাত্রই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাকে কেন্দ্র করে কুশিদা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এমন ঘটনা প্রতিনিয়ত ঘটতেই আছে এই এলাকায়।প্রশাসনিক নিরাপত্তাহীনতায় ভুগছেন কুশিদা তথা কাঁপায়চন্ডী এলাকার বাসিন্দারা।
এই কাঁপায়চন্ডী বাসস্ট্যান্ডে মাস দুয়েক আগে সন্ধ্যার সময় থানা থেকে ফেরার সময় কুশিদা গ্রাম পঞ্চায়েত প্রধানকে আটকে প্রাণনাশের চেষ্টা করা হয়।বছর দুয়েক আগে এক বন্ধন ব্যাংক অফিসার কে এই এলাকায় প্রকাশ্য দিবালোকে গুলি করে মারা হয়।তাই কুশিদা ও কাপায়চন্ডীবাসি কুশিদা এলাকায় নতুন থানার দাবি তুলেছেন।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator