অনলাইনে মোবাইলের পরিবর্তে পেলো চার্জার, এবার বেলাকোবায়

Wednesday, April 06, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অনলাইনে প্রতিনিয়ত এধরনের স্ক্যাম এর কথা শোনা গিয়েছে। তবে বেলাকোবায় এই ঘটনাটি প্রথম। কোনো জায়গায় যেরকম আইফোন অর্ডার করে পেয়েছে ইট। তেমনি কোন কোন জায়গায় আবার শুধু ফাঁকা বক্স পেয়েছেন সোশ্যাল মিডিয়ার অনেকে দাবি। তবে বেলাকোবায় এই ঘটনা প্রথম।

ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বেলাকোবা বটতলার 'তপন কুমার রায়ের' সঙ্গে। এ বিষয়ে মোবাইল ক্রেতা তপন কুমার রায় জানান তিনি অনলাইনের একটি ওয়েবসাইট ফ্লিপকার্ট থেকে একটি মোবাইল অর্ডার দিয়েছিলেন। সেই মোবাইলের পার্সেল মঙ্গলবার হাতে পেয়েই বক্স খোলা মাত্রই অবাক সবাই। কারণ মোবাইলের বক্সে মিলেছে শুধুই চার্জারের ডাটা কেবল। তৎক্ষণাৎ সেই পার্সেল ডেলিভারি করা, ডেলিভারি বয়কে আটকে রেখে খবর দেওয়া হয় কুরিয়ার সার্ভিস অফিসে। এ বিষয়ে মোবাইল ক্রেতা 'তপন কুমার রায়' জানান তিনি থানার দ্বারস্থ হতে চলেছেন।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator