মেলা ঘুরতে এসে, হলোনা আর বাড়িফেরা যুবকের

Sunday, April 17, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বেলাকোবা: জনগীয়েছে শনিবার রাতে প্রায় ১টা নাগাদ স্থানীয় ‘সাপের মেলা’ থেকে হেটেই বাড়ি ফিরছিল ওই যুবক। রাজগঞ্জের বেলাকোবা যাওয়ার রাস্তায় পলিটেকনিক কলেজের সামনে গভীর রাতে ঘটেছে এই ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নিতেশ রায় (২৭)। যুবকের বাড়ি রাজগঞ্জের পানিকাউরি অঞ্চলের চান্দারবাড়ি এলাকায়। পেছন দিক থেকে একটি গাড়ি ধাক্কা মেরে চলে যায়। ঘাতক গাড়িটিকে চিন্হি‌ত করা যায়নি।

বেলাকোবা ফাঁড়ির পুলিশ সূত্রে খবর, রাতে ঘটনার পর যুবকের মাথায় চোট লাগে। তাঁকে প্রথমে বেলাকোবা গ্রামীণ হাসপাতাল এবং পরে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। অবস্থা বেগতিক বোঝায় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সেখান থেকে ফুলবাড়ির একটি নার্সিংহোমে ভর্তি করান পরিবারের লোকেরা। পরে সেখানেই যুবকের মৃত্যু হয়েছে বলে খবর। এই ঘটনায় শোকের ছায়া পানিকাউরি চান্দারবাড়ি এলাকায়।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator